শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৫ মাস পর নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পাঁচ মাস পরে জাতীয় নির্বাচন হবে ধরে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে শুরু করেছে।

রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই– বিভিন্ন রাজনৈতিক দলের এমন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি ওনাদের প্রশ্নের উত্তর দেব না।

আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি।’ তিনি বলেন, ‘‌যেহেতু আরো সময় আছে পাঁচ-ছয় মাসের মতো, আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।’
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অসুবিধা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনে প্রশাসনে যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা ছাড়াও নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সবার দায়িত্ব রয়েছে।

সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করছেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।’
‘মব’ বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, ‘মব কিছুটা কমে আসছিল।

বাট পরে আবার এ দুই-তিনদিন আগে কুমিল্লা একটা ঘটনা ঘটেছে, চিটাগং একটা ঘটনা ঘটেছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটেছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন আর না ঘটে সে ব্যাপারে আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। এটার সঙ্গে যারা জড়িত তাদের ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জুলাই-আগস্টের পর যে সমস্যা হয়েছিল, সেটা এখন কাটিয়ে ওঠা গেছে বলে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাওয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ও সরঞ্জাম বাড়াতে হবে।’

সম্পর্কিত খবর