সারা দেশে বজ্রবৃষ্টির আভাস
আবহাওয়া অধিদপ্তর সারা দেশে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
(২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


