শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাংলাদেশে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউ

বাংলাদেশে পানি, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য খাতসহ গুরুত্বপূর্ণ খাতে এক বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশে ইইউ প্রতিনিধিদল জানিয়েছে, তারা এই অর্থায়ন দ্বিগুণ করারও পরিকল্পনা করছে।

ইইউ প্রতিনিধিদল এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) যৌথ উদ্যোগে গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের স্টেকহোল্ডারদের কয়েকটি বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে।

ইইউ (২৩ জুন) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, গত সপ্তাহে, বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদল পানি, জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্য খাতে ১ বিলিয়ন ইউরোর চলমান বিনিয়োগ এবং ভবিষ্যতে অর্থায়ন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে কয়েকটি বৈঠক আয়োজন করার পাশাপাশি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংককে স্বাগত জানিয়েছে।

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সুবিধার অধীনে ওয়ার্কিং রিভিউ গ্রুপের প্রথম সভাটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এতে বিদ্যুৎ বিভাগ, টিম ইউরোপ, ইআইবি এবং জনসেবা প্রদানকারী সংস্থাগুলির প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন।

এসব আলোচনায় টিম ইউরোপের সহযোগিতা কাঠামোর অধীনে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা এবং ভবিষ্যতের বিনিয়োগ কৌশল গঠনের উপর আলোকপাত করা হয়েছিল।

বৈঠকে ইআইবি থেকে ৩৫০ মিলিয়ন ইউরো ইইউ গ্যারান্টিযুক্ত ঋণ এবং ইইউ থেকে ৪৫ মিলিয়ন ইউরোর সম্পূরক অনুদানের আওতায় অর্থায়নের জন্য নির্দিষ্ট নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলো চিহ্নিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এই তহবিলগুলো সারা দেশে সৌর এবং বায়ু শক্তি উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।

সম্পর্কিত খবর