মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে: আরাগচি
পারমাণবিক স্থাপনায় হওয়া মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এছাড়াও পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
(২২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির বৈঠকের সাইডলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও বিধি লঙ্ঘন করেছে।
তিনি সতর্ক করে বলেন, এই ধরণের আক্রমণাত্মক পদক্ষেপের ভয়াবহ পরিণতির জন্য আমেরিকাকে সম্পূর্ণ দায় স্বীকার করতে হবে।
জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার তুলে ধরে আরাগচি বলেন, মার্কিন হামলার প্রতিক্রিয়া জানাতে তেহরান একাধিক উপায় গ্রহণের অধিকার রাখে।



