শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘তাণ্ডব’ হয়েছে নাটকের মতো, সিনেমা হলো ‘ইনসাফ’ : ইকবাল

প্রযোজক ইকবাল বরাবরই শাকিব খানের সমালোচনায় মুখর থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। ‘তাণ্ডব’ চলচ্চিত্র দেখে এসে তুমুল সমালোচনায় মুখর হলেন তিনি। “‘তাণ্ডব’ কোনো সিনেমা নয়, সিনেমা হয়নি।

এটা নাটক। এটার মধ্যে নাটক নাটক ভাব আছে। মানে ওটিটি প্ল্যাটফরমের মতো। সিনেমা হলো ‘ইনসাফ’।
শুধু আমার কাছে কেন, সবার কাছে মনে হবে সিনেমা হয়েছে ‘ইনসাফ’।”

সাবিলা নূরকে নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছেন বলে মনে করেন এই প্রযোজক। তিনি বলেন, ‘টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে কেন দেখব? টেলিভিশনে যখন-তখন দেখা যায়। টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয়?’

ইকবাল বলেন, ‘যারা সিনেমা করেন, তাদের কোনো বিজ্ঞাপনে, টেলিভিশনের নাটকে বা কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না।

তারা থাকবেন ঘরের মধ্যে। এটা আমি নায়কদেরও বলি, নায়িকাদেরও বলি। অভিনেতা আলমগীরকে কি টেলিভিশনে নিতে পারছে? এখনো তিনি কিন্তু হিরোইজম ধরে রাখছেন।’
তবে ইকবাল সমালোচনা করলেও ‘তাণ্ডব’ কিন্তু ভালো ব্যবসা করে চলেছে। এক দিনে সর্বোচ্চ সেলের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব থামবার নয়।

অন্য কোনো মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন। এদিকে পাইরেসির কবলে পড়েছে “তাণ্ডব”। তাই অন্য কোনো মাধ্যমে না দেখে সরাসরি হলে এসে দেখার আহ্বান জানালেন নির্মাতা।

রাফির দাবি, ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত আয় করেছে মোট ৫.৭৬ কোটি টাকা, যা এক সপ্তাহের মধ্যে রেকর্ড বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর