কনফারেন্স লিগের শিরোপা চেলসির
উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়ে পোল্যান্ডের রকলো স্টেডিয়ামে শিরোপা উৎসবে মাতলো চেলসি।
এই জয়ের মধ্য দিয়ে এক অনন্য রেকর্ড গড়লো ব্লুজরা। উয়েফার সব ট্রফি জেতা প্রথম ক্লাব হিসেবে ইতিহাসে নাম লেখালো লন্ডনের এই ক্লাব।
ম্যাচ শুরুর আগেই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ায় চেলসি ও রিয়াল বেতিসের সমর্থকরা। মহাদেশীয় আসরের ফাইনাল মানেই যে আলাদা উত্তেজনা, টের পাইয়ে দিলো তারা।
ম্যাচের শুরু থেকেই চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা। তবে ম্যাচের ৯ মিনিটে অভিজ্ঞ ইসকোর নিখুঁত পাস থেকে গোল করেন আব্দেস সামাদ এজালজোউলি।



