শিরোনাম
icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
down of head

ইমরান খান ও বিলাওয়ালের এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত

ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলার ঘটনায় দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত।

সোমবার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।

দ্য ডনের ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের ভেতরে কেউ এই দুই নেতার এক্স প্রোফাইলে ঢুকতে গেলে সেখানে দেখা যাচ্ছে- ‘আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।

ভারতের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে পিপিপি। বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে এটিই প্রমাণ হয় ভারত গণতান্ত্রিক দেশ নয় এবং তাদের প্রধানমন্ত্রী ভীতু ব্যক্তি।

উল্লেখ্য, বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডের ভারত শাসিত পর্যটন এলাকা পহেলগাঁওয়ে সম্প্রতি বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই তার সেনাবাহিনীকে এর সমুচিত জবাব দেওয়ার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও তাদের প্রতিবেশীর দিক থেকে সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে। দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সম্পর্কিত খবর