শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নতুন মিশনে ডেসটিনির রফিকুল, ঘোষণা ‘আ-আম জনতা পার্টি’র

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ (বিএজেপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দলের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিবের দায়িত্বে আছেন ফাতিমা তাসনিম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে রফিকুল আমীন বলেন, “মুক্তিযুদ্ধের মূল চেতনা বাস্তবায়নে আমরা এখনো ব্যর্থ। বৈষম্যহীন সমাজ, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ।”

দলটি ৯ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে—
✔️ গ্রামীণ উন্নয়নে অগ্রাধিকার
✔️ খাদ্য, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার নিশ্চয়তা
✔️ পরিবারতন্ত্র বিলুপ্ত করে দলীয় গণতন্ত্র চর্চা
✔️ জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদীয় সরকার গঠন
✔️ স্বাধীন বিচার ব্যবস্থা ও মৌলিক অধিকার সংরক্ষণ

দলটির স্লোগান—
“শিক্ষা-সমতা সু-বিচার যেখানে, আ-আম জনতা হাঁটবে সেখানে।”

অনুষ্ঠানে ২৯৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, “আমরা স্বৈরাচারের বিরুদ্ধে। রাজনৈতিক সচেতনতা ছাড়া স্বাধীনতা টিকবে না।”

জেএস

সম্পর্কিত খবর