শিরোনাম
icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড
down of head

সীমান্তে বাংলাদেশিকে বিএসএফের গুলি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়ায় ভারতের সীমান্তবর্তী এলাকায় মো. শহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ শহিদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, শনিবার সকালে গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় শহিদুলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শিবগঞ্জ থানার সোনামসজিদ স্থলবন্দর বাগিচাপাড়া এলাকায় ভারতের সিমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন। স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের শূন্যলাইন পার হয়ে ভারতে ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হন শহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চলাইট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা চলছে।

এসএস

সম্পর্কিত খবর