শিরোনাম
icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
down of head

টাকা পাচারকারীদের সম্পদের তথ্য দিতে পারেন প্রবাসীরা: গভর্নর

দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে বিদেশিদের ব্যাপক সহয়তা পাচ্ছি। এক্ষেত্রে টাকা পাচারকারীদের বিদেশে থাকা সম্পদের তথ্য দিয়ে প্রবাসীরা সহায়তা করতে পারেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশের মতো দিনে-দুপুরে বিশ্বের আর কোথাও চুরি হয়নি। তবে পাচার হওয়া টাকা ফেরত আনতে বিদেশিদের সহয়তা পাচ্ছি। প্রবাসীরা যদি পাচারকারীদের সম্পদের তথ্য দিয়ে সহায়তা করে তাহলে অনুসন্ধানে সুবিধা হবে।

তিনি বলেন, রেমিট্যান্স ও রফতানি আয় বেড়েছে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও প্রবাসী আয় বেড়েছে ৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এখানে প্রবাসীদের অনেক বড় অবদান রয়েছে। একই সময়ে রপ্তানি আয় বেড়েছে আড়াই বিলিয়ন ডলার।

গভর্নর আরও বলেন, বর্তমান সময়ে টাকা পাচার কমে গেছে। আগে দুবাই থেকেই ডলার পাচার হয়ে যেতো। প্রতিষ্ঠানগুলোতে গুড-গভর্নেন্স ফিরে এসেছে।

এসএস

সম্পর্কিত খবর