শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পুঁজিবাজারে খারাপ অবস্থানে ৫৩ কোম্পানি

 

 

পুঁজিবাজারে ৫৩টি মন্দ কোম্পানি চিহ্নিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ৫৩ কোম্পানির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ১৮টি কোম্পানি, তার চেয়ে একটু ভালো অবস্থানে রয়েছে ২২টি কোম্পানি। এছাড়াও খারাপের দিক থেকে ভালোর অবস্থানে রয়েছে ১৩টি কোম্পানি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিহ্নিত কোম্পানিগুলোর বেশির ভাগের কোনো কারখানা নেই, কারখানা থাকলেও উৎপাদনে নেই। আবার কোনটি উৎপাদনে থাকলেও ম্যানেজমেন্ট জটিলতায় নেতিবাচক ধারায় রয়েছে কোম্পানিগুলো। দ্রুত এই কোম্পানিগুলোকে ভালো অবস্থায় ফিরে আনার পাশাপাশি পুঁজিবাজারকে স্থিতীশীল রাখতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিএসইসির চায় একটি শক্তিশালী পুঁজিবাজার। ফলে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো ভালো করুক এই প্রত্যাশা আমাদের। যদি কোম্পানিগুলোর পারফমেন্স ভালো না হয়, তবে তারা বিনিয়োগকারীদের অর্থ ফিরে দিয়ে কোম্পানিগুলো বন্ধ করে দিক। তাতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দেবো।

বিএসইসির তথ্য অনুসারে, মন্দ কোম্পানিগুলোকে চিহ্নিত করতে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরি চালু রয়েছে। এখানে ৫৩ কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলোকে গ্রিন, ইয়েলো ও রেড তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। তিন ক্যাটাগরির মধ্যে গ্রিন কোম্পানি রয়েছে ১৩টি। কোম্পানিগুলো মধ্যে রয়েছে- এবি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, হাইডেলবার্গ সিমেন্ট, লিবরা ইনফিউশনস, প্রাইম ইন্স্যুরেন্স ও রেনউইক যজ্ঞেশ্বর, বিডি থাই, অ্যাপোলো ইস্পাত, খান ব্রাদার্স পিপি, সাফকো স্পিনিং, সালভো কেমিক্যাল, ইউনিয়ন ক্যাপিটাল এবং জাহিনটেক্স।

ইয়েলো তালিকায় রয়েছে ২২টি কোম্পানি। কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার, ঝিলবাংলা, আলহাজ্ব টেক্সটাইল, অ্যারামিট সিমেন্ট, বাংলাদেশ সার্ভিস, বিচ হ্যাচারি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ডেল্টা স্পিনার্স, দুলামিয়া কটন, ফারইস্ট ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, আইসিবি ইসলামী ব্যাংক, ইমাম বাটন, কেয়া কসমেটিকস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সাভার রিফ্যাক্টরিজ, শাইনপুকুর সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড।

এই কোম্পানিগুলোর সাথে আলাদা আলাদা বসে কথা বলছে বিএসইসি। একই সাথে কোম্পানিগুলোর মধ্যে সুশাসন প্রতিষ্ঠা ও আগামীর ব্যবসায়িক পরিকল্পনা নিচ্ছে কমিশন। পরিকল্পনা অনুযায়ী কাজ করার নির্দেশনাও দেওয়া হচ্ছে। এছাড়াও রেড জোনে ১৮ কোম্পানি রয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

সম্পর্কিত খবর