শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

আইসিবির চেয়ারম্যানের পদত্যগ

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সুবর্ণ বড়ুয়া। মঙ্গলবার ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে পদত্যাগের কথা জানান সুবর্ণ বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক।

২০২৩ সালের নভেম্বরে তিন বছরের জন্য আইসিবির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন সুবর্ণ বড়ুয়া। তিনি আগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসানের স্থলাভিষিক্ত হন।

কর্মজীবনে ড. সুবর্ণ বড়ুয়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি ফাইন্যান্সিয়াল মডেলিং, ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ প্রদান; বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডির অর্থায়নে বিভিন্ন আন্তঃসীমান্ত গবেষণা প্রকল্প পরিচালনা এবং দেশীয় ও বহুজাতিক কোম্পানির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এন এস

সম্পর্কিত খবর