শিরোনাম
icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
down of head

বাইডেনের তুলনায় কমলাকে হারানো সহজ হবে: ট্রাম্প

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে হারানো সহজ হবে।

শনিবার (১৭ আগষ্ট) পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলে যেসব অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পেনসিলভানিয়া তার একটি।

আজ রোববার পশ্চিম পেনসিলভানিয়ায় বাসে ভ্রমণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা, শুরু হবে পিটসবার্গ থেকে। আগামীকাল সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হবে। সম্মেলন চলাকালে কমলাকে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

শনিবার ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, তাঁকে (কমলা) হারানো তাঁর (বাইডেন) চেয়ে সহজ হবে।’

কমলাকে তিনি ‘মৌলবাদী’ ও ‘পাগল’ বলেছেন। কমলার নানা নীতির কথা উল্লেখ করে ট্রাম্প তাঁকে চরম বাম হিসেবে দেখানোর চেষ্টা করেছেন।

কমলা এর আগে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর ‘ফ্রাকিং’ নিষিদ্ধ করার ডাক দিয়েছিলেন।

ভূগর্ভস্থ তেল ও গ্যাস উত্তোলনের একটি পদ্ধতি হচ্ছে ‘ফ্রাকিং’। পেনসিলভানিয়ায় ‘ফ্রাকিং’ একটি গুরুত্বপূর্ণ শিল্প।

আগে ‘ফ্রাকিং’ নিষিদ্ধ করার আহ্বান জানালেও এখন কমলার নির্বাচনী শিবির থেকে তিনি ওই নিষেধাজ্ঞা সমর্থন করবেন না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সমাবেশে ট্রাম্প কমলাকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক অবশ্য বলছেন, এতে ট্রাম্পেরই ক্ষতি হবে; বিশেষ করে মধ্যপন্থী ভোটারদের কাছে ট্রাম্প বিরক্তির কারণ হতে পারেন।

কমলা সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘আপনারা কি তাঁর হাসি শুনেছেন? এটা পাগলের হাসি!’

টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে কমলার ছবি ছাপা হয়। সেটা নিয়েও বিদ্রূপ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি দেখতে তাঁর চেয়ে অনেক ভালো।’

এদিন নিজের আগের কয়েকটি বক্তব্যও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। যেমন বলেছেন, ২০২০ সালে প্রতারণার মাধ্যমে তাঁকে হারানো হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর