শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে
এক শিশুর লাশের দাবিদার তিন পরিবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী জামিনুল। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে থাকা বেওয়ারিশ একটি শিশুর লাশের দাবি করছে তিন পরিবার। নিখোঁজ হওয়া শিশুদের পরিবারগুলোর ধারণা আন্দোলনে প্রতিপক্ষ বা পুলিশের গুলিতে নিহত হতে পারে তাদের সন্তান। দ্রুত সন্তানের লাশ হলেও ফিরে পাওয়ার আকুতি তাদের।‌ আর ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত হয়েই প্রকৃত পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জামিনুল ইসলামকে হারিয়ে পাগলপ্রায় তার মা জামিলা। ঢাকার সাভার থেকে নিখোঁজ হয় শিশুটি। রাজীব আলী ও জামিলা দম্পতির দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা করা হয়েছে তাদের সন্তানকে। তাই সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে থাকা বেওয়ারিশ লাশটি তাদের সন্তানের।

এই লাশেরই দাবিদার মোহাম্মদপুরের ১৩ বছর বয়সী শিশু শামিমের অভিভাবকরাও। তারা বলছেন, সুরতহালের প্রতিবেদনের তথ্য দেখে তারা ধারণা করছেন বেওয়ারিশ লাশ হিসেবে মর্গে থাকা মরদেহটি শামীমের হতে পারে।

ছাত্র আন্দোলন চলাকালে নিখোঁজ রাজধানীর গুলিস্তানের শাহিন হোসেনের পরিবারেরও দাবি, যেহেতু তাদের হারিয়ে যাওয়া সন্তানের বয়স ১৩ বছর, আর মরদেহটির সুরতহাল প্রতিবেদনে বয়স ১৩ বছর বলা হয়েছে তাই এটা হতে পারে শাহিনের মরদেহ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাশের দাবিদারদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। শনাক্তের পর প্রকৃত স্বজনের হাতে তুলে দেয়া হবে শিশুটির মরদেহ।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নন্দ দুলাল সাহা গণমাধ্যমকে জানান, দাবিদারদের নমুন সংগ্রহ করা হচ্ছে। তাদের ডিএনএ টেস্ট করা হবে। যার সঙ্গে মিলবে, আইনগতভাবে তাকে লাশ ফেরত দেয়া হবে।

এদিকে বেওয়ারিশ লাশের দাবিদার স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগসহ আহতদের চিকিৎসা নিশ্চিত কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা।

স্বেচ্ছাসেবক ফরহাদ হোসেন বলেন, হাসপতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা যথাযথ আইন অনুসরণ করেই লাশ হস্তান্তর করবে।

বিশেষ ব্যবস্থায় আহত শিক্ষার্থীদের চিকিৎসাসহ ৯০ দিনের মধ্যে স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রতিশ্রুতির বিষয়টি মনিটরিং করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এন এস

সম্পর্কিত খবর