শিরোনাম
icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি
down of head

মিমি বললেন, আমরা কি সত্যিই স্বাধীন?

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবিতে উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। বুধবার (১৪ আগস্ট) ছিল মেয়েদের রাত।

শুধু কলেজস্ট্রিট, অ্যাকাডেমি, যাদবপুর নয়, সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল মেয়েদের ‘রাত দখলে’র অভিযান। সেই কর্মসূচিতে অংশ নিতে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী গিয়েছিলেন যাদবপুরে।
এদিকে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের রাতে টালিউড অভিনেত্রী মিমি তুললেন গুরুতর প্রশ্ন। তিনি বললেন, কত বিপ্লবীর রক্তের বিনিময়ে এই দিনটা পাওয়া। কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন?

অন্যদিকে ‘স্বাধীনতা’ শব্দকেই রাজনৈতিক মনে করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ফেসবুক তিনি লেখেন, কেউ লড়াই করে স্বাধীনতা অর্জন করে। কেউ ক্ষমতাবলে স্বাধীনতা হরণ করে। কেউ নিজের স্বাধীনতা বিকিয়ে সুখ-সমৃদ্ধি কেনে। সবকটাই রাজনৈতিক প্রক্রিয়া। প্রশ্ন হল, আপনি কাদের স্বাধীনতার পক্ষে?

অ্যাকাডেমির ‘রাত দখল’ অভিযানে যোগ দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। আরজি করের তুলকালাম পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা জানান, কীসের জন্য ভাঙচুর তা তিনি এখনও জানেন না। তাই তা নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে চান না। তবে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা করতেই হবে পুলিশ-প্রশাসনকে, এমনই দাবি তার।

পিয়া মনে করেন, এত যুদ্ধের পরেও যে বাধাবিপত্তি আসছে তা দূর করতে আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে।
এন এস

সম্পর্কিত খবর