শিরোনাম
icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি
down of head

প্রোগ্রেসিভকে আবারও জহিরের পাওনা পরিশোধের নির্দেশ

প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক কোম্পানি সচিব মো. জহির উদ্দিনের পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর আগেও পাওনা পরিশোধের জন্য কোম্পানিকে একটি চিঠি দেওয়া হয়েছিল।

আজ আইডিআরএ’র পরিচালক (উপ-সচিব) মোহা: আব্দুল মজিদ স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক সচিব মো. জহির উদ্দিনের আর্থিক পাওনাদি পরিশোধের বিষয়ে কোম্পানির ব্যাখ্যা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হস্তগত হয়। উক্ত ব্যাখ্যার স্বপক্ষে কোম্পানি কোন প্রমাণক দাখিল করতে পারেনি বিধায় জবাবটি গ্রহণযোগ্য নয়। কোম্পানি কর্তৃক এমন কার্যক্রম কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রতিপালন না করে কালক্ষেপন করা, যা কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত নির্দেশ অমান্যের সামিল। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এমন কার্যক্রমের দায় আপনার উপর বর্তাবে।

এতে বলা হয়, কোম্পানির সাবেক সচিব মো: জহির উদ্দিন থেকে প্রাপ্ত কাগজপত্রাদি পর্যালোচনায় তার দাবীর স্বপক্ষে আইনানুগ ভিত্তি রয়েছে মর্মে প্রতীয়মান হয়।

শুনানীতে গ্রহীত সিদ্ধান্ত অনুযায়ী মো: জহির উদ্দিনের আইনসঙ্গত ও যৌক্তিক পাওনাদি পরিশোধপূর্বক ছাড়পত্র প্রদান করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে- চিঠিতে বলা হয়।

সম্পর্কিত খবর