শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সৌদিতে ধূলিঝড়ে ১৩ গাড়ির সংঘর্ষ, নিহত ৪

সৌদি আরবে ধূলিঝড়ের মধ্যে ১৩ গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

শনিবার (২৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের আল রায়ান ও আসির প্রদেশের বিসাকে সংযুক্তকারী একটি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

রিয়াদের সড়ক নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ধূলিঝড়ের কারণে আল রায়ান সড়কে ১৩টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে চারজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের হাত পা ভেঙে গেছে এবং রক্তপাত হয়েছে। এছাড়া বাকিরা অল্প আঘাত পেয়েছেন।

গালফ নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের রেড ক্রিসেন্টের মাধ্যমে আল রায়ান জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে সাতজনকে এখনও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া চারজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। আর আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর