প্রকাশিত সংবাদের প্রতিবাদ :
‘বীমা আইন মেনে এগিয়ে যাচ্ছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স’
সংবাদ বিজ্ঞপ্তি :
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির সিইও নুরে আলম সিদ্দিকী অভি স্বাক্ষরিত এক চিঠিতে সংবাদটির প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বীমা আইন এবং আইডিআরএর নির্দেশনা অনুসরণ করে বীমা খাতে কাজ করছে। বর্তমানে যখন বীমা সেবা এবং ব্যবসায়ীক সমৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের নির্ভরতার প্রতীকে রুপান্তরিত হচ্ছে– ঠিক তখন’ই আলফা লাইফের সুনাম ক্ষুন্ন এবং অগ্রযাত্রা ব্যহত করতে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। এমনকি, গণমাধ্যমে প্রতিবেদকের কাছে দেয়া সিইও মহোদয়ের বক্তব্যও সঠিকভাবে তুলে ধরা হয় নি। এরকম অসঙ্গতিপূর্ণ ও আংশিক এসব সংবাদ পরিবেশন করে বীমা খাতে বিভ্রান্তির সুযোগ নেই। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
নূরে আলম সিদ্দিকী অভি চিঠিতে আরো বলেন, আলফা লাইফ দেশজুড়ে বীমা কোম্পনীগুলোর মডেল হিসেবে রূপান্তরিত হচ্ছে। অতীতের সকল সমস্যার সমাধান করে সুন্দরভাবে এগিয়ে চলছে এ জীবন বীমা প্রতিষ্ঠান। এ পর্যন্ত গ্রাহকদের কোটি কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা, গ্রাহক সুরক্ষা এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০ শতাংশের বেশি সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, জুন-২০২৪ পর্যন্ত কোম্পানীর লাইফ ফান্ড ১৭৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এরমধ্যে ১২৫ কোটি টাকা এফডিআর ও ট্রেজারি বন্ড এবং বাকি টাকা কোম্পানীর সম্পদ রয়েছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘২০২০ থেকে ২০২৩ সাল এই ৪ বছরে আমরা ব্যবস্থাপনা ব্যয়ের ক্ষেত্রে আইডিআরএ’র অনুমোদিত সীমার মধ্যেই আছি এবং অনেক কম খরচ করেছি। এরমধ্যে ২০২৩ সালেই প্রায় ১৬ কোটি টাকা কম খরচ করতে সক্ষম হয়েছি।’’
‘বীমা আইন ও আইডিআরএ’র নির্দেশনা মেনে বীমা খাতে কাজ করছে আলফা লাইফ’ এমন দাবী করে তিনি আরো বলেন, ” আলফা ইসলামী লাইফের বর্তমান চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন এবং কোম্পানীর বোর্ড- গ্রাহকের আমানত সুরক্ষায় জিরো টলারেন্স ঘোষনা করেছেন। মাত্র অল্প কিছু দিনের মধ্যেই কোম্পানীর সম্মানিত পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষায় নির্ভরতার প্রতীক হয়ে উঠছে আলফা পরিবার ।’’
উচ্চশিক্ষিত এই তরুন সিইও আরো বলেন, ‘‘আলফা লাইফের বিরুদ্ধে যে অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গর অভিযোগ উত্থাপিত হয়েছে- তা সঠিক নয়।’’ বীমা আইন এবং বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (আইডিআরএ) নিয়ম অনুসরণ করে অত্যন্ত বিচক্ষণতার সাথে সারাদেশে সুন্দরভাবে কাজ করছে আলফা লাইফ। প্রতিষ্ঠানটির সফলতায় ক্ষু্ন্ন হয়ে- চিহ্নিত একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ভুল তথ্য দিয়ে ‘অতিরঞ্জিত, মিথ্যা, বানোয়াট গল্প’ পরিবেশনে সহায়তা করে।
‘আইন বিরোধী কোন কর্মকান্ডের সঙ্গে যুক্ত নয় আলফা লাইফ’’ – এমন দাবী করে এই অভিজ্ঞ বীমাবীদ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংবাদের বিষয়ে সিইও আরো বলেন, পত্রিকার প্রতিনিধি সঠিকভাবে কোন তথ্য যাচাই করেন নি। ‘ভূল, বিকৃত ও মনগড়া’ সংবাদের পাশাপাশি, প্রতিবেদকদের কাছে দেয়া তাঁর বক্তব্যগুলোও সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। দেশের গণমাধ্যম- আলফা লাইফের প্রকৃত তথ্য তুলে নিয়ে আসবে, এমনটাই আশাবাদী তিনি। এ বিষয়ে প্রিয় কর্মস্থল আলফা লাইফ হতে শুরু করে বীমা খাত সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
নুরে আলম সিদ্দিকী অভি বলেন, ‘‘আপনারা কোনো সংবাদ বা ব্যক্তির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, আমাদের সাথেই থাকুন, নিশ্চিন্তে থাকুন। গ্রাহকের আমানত সুরক্ষিত আছে এবং থাকবে। সকল আইন এবং নিয়মনীতি মেনেই গ্রাহক সেবা নিশ্চিত করে দেশ সেরা বীমা প্রতিষ্ঠান হবে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ’’


