শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পাহাড়ি ঢল দেখতে গিয়ে বন্ধুসহ প্রাণ হারালেন রংপুর মেডিকেলের ছাত্র

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নৌকা ডুবে দুই বন্ধু মারা গেছেন। আহত হয়েছেন তিনজন। শুক্রবার উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দারিয়ারপাড়ের নলাডুবি বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোশারফ হোসেন মিল্টন ও আমানুল্লাহ আমান। মিল্টন ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমান একই গ্রামের সাদা মিয়ার ছেলে। তিনি তিনআনী আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের স্নাতক প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন মিল্টন। বেলা ১১টার দিকে বন্ধুদের সঙ্গে গ্রামের একটি মাঠে ফুটবল খেলেন মিল্টন ও আমান। পরে স্থানীয় দক্ষিণ দারিয়ারপাড়ের নলাডুবি বিলে পাহাড়ি ঢলের পানি দেখতে দুই নৌকায় ১২ থেকে ১৫ জন ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে দুপুরে বাড়ি ফেরার জন্য নৌকা ছাড়েন তারা। বিলের মাঝখানে আসার পর পাহাড়ি ঢলের পানির তোড়ে নৌকা দুটি ডুবে যায়। মিল্টন ও আমান নৌকার নিচে আটকা পড়েন। তাদের ডাকে স্থানীয়রা এগিয়ে এসে মিল্টন, আমান ও আবু সামাসহ পাঁচজনকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর মিল্টন ও আমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনজন ওই হাসপাতালে চিকিৎসাধীন। পরে মিল্টন ও আমানের মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

দুই মেধাবীর মৃত্যুতে দক্ষিণ কান্দুলি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে মিল্টনদের বাড়িতে গিয়ে দেখা যায়, বুক চাপড়ে কাঁদছেন তাঁর বাবা সোহরাব আলী। তাঁর কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না স্বজন ও প্রতিবেশী। আহাজারি করতে করতে সোহরাব আলী বলেন, ‘মিল্টনকে নিয়ে কত স্বপ্ন দেখতাম। আমার ছেলে একদিন ডাক্তার হবে। দেশের মানুষের সেবা করবে। এলাকার মুখ উজ্জ্বল করবে। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল!’

খবর পেয়ে মিল্টন ও আমানের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, সমবেদনা জানানোর ভাষা নেই। এ ক্ষতি কোনোদিন পূরণ হওয়ার নয়। যতটুকু সম্ভব দুই পরিবারের পাশে থাকা হবে।

ঝিনাইগাতী থানার এসআই সাফায়াত হোসেন জানান, দুই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে মরদেহ সুরতহাল করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করেছেন। অন্যান্য আইনি প্রক্রিয়া পরে সম্পন্ন করা হবে।

এন এস

সম্পর্কিত খবর