শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

লাভেলো আইসক্রিমের সঙ্গে নিপ্পন এক্সপ্রেসের চুক্তি স্বাক্ষর

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুড্স অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির সঙ্গে গোল্ডেন হারভেষ্ট লজিষ্টিক লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের কোল্ডরুম এবং ফ্রিজার ডেলিভারী ভ্যান ভাড়া নেয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার লাভেলো আইসক্রিমের কর্পোরেট হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাাক্ষরিত হয়। বাজারে লাভেলো আইসক্রিমের চাহিদা বেড়ে যাওয়ায় তাওফিকা ফুড্স অ্যান্ড লাভেলো আইসক্রিম তাদের নিজস্ব কোল্ডরুম এবং ডেলিভারী ভ্যান এর পাশাপাশি নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের কাছে থেকে কোল্ডরুম এবং ফ্রিজার ডেলিভারী ভ্যান ভাড়া নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়, যা দেশব্যাপী লাভেলো আইসক্রিমের পণ্য সেবাকে আরও বৃদ্ধি করবে।

ধারাবাহিকভাবে, এরই মধ্যে লাভেলো ও ড্যানিশ মিল্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মিল্ক পাউডার আইসক্রিম উৎপাদনের প্রধান উপকরণ। লাভেলো আইসক্রিমের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবিচ্ছন্ন উৎপাদনের লক্ষ্যে লাভোলো তাদের নিজস্বআমদানির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত মিল্ক পাউডার ড্যানিশ মিল্ক বাংলাদেশলিঃ থেকে ক্রয় করবে।

লাভেলো আইসক্রিম পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) কাউছার আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ সাজ্জাদ হুসাইন, সিএসও মুহাম্মাদ রাজীব হাসান, হেড অব এইচআর বি এম রাব্বানী এবং হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ মুনিরুজ্জামান।

অন্যদিকে নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কাজুহিরু কোবায়াকাওয়া (এম ডি)। এ সময় উপস্থিত ছিলেন নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিঃ এর কসুকি ইউসিডা (সুপারভাইজার), আবু রায়হান (ডেপুটি ম্যানেজার, লজিষ্টিক), এবং মুনির হোসাইন (লজিষ্টিক ডিপার্টমেন্ট)।

এন এস

সম্পর্কিত খবর