শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বাজার ডুবাল ১০ কোম্পানির শেয়ার

পতনের বৃত্ত থেকে কোনোভাবেই বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। আজ সোমবারও পতন প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৩৭ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের নেপথ্য ভুমিকায় ছিল ১০ কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- ব্রাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, সোনালী আঁশ, বিকন ফার্মা, পাওয়াগ্রীড কোম্পানি, প্রাইম ব্যাংক, কোহিনুর কেমিক্যালস, শাহজালাল ইসলামি ব্যাংক এবং সিটি ব্যাংক পিএলসি।

কোম্পানিগুলোর শেয়ার দর আজ কমার কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে পৌনে ৩৩ পয়েন্ট।

আজ ডিএসইর সূচক পতনের শীর্ষ প্রতিষ্ঠান ছিল ব্রাক ব্যাংক। এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ১০.৪২ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক পতনের দ্বিতীয় কোম্পানি ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। আজ কোম্পানিটির শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৬.২৭ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতনে ঘটিয়েছে বেক্সিমকো ফার্মা ৩.৬২ পয়েন্ট, সোনালী আঁশ ৩.২৮ পয়েন্ট, বিকন ফার্মা ২.০৯ পয়েন্ট, পাওয়াগ্রীড কোম্পানি ১.৮৪ পয়েন্ট, প্রাইম ব্যাংক ১.৩৮ পয়েন্ট, কোহিনুর কেমিক্যালস ১.৩২ পয়েন্ট, শাহজালাল ইসলামি ব্যাংক ১.৩০ পয়েন্ট এবং সিটি ব্যাংক পিএলসি ১.২১ পয়েন্ট।

এন এস

সম্পর্কিত খবর