শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

নতুন বাণিজ্য সচিবের দ্বায়িত্ব গ্রহণ

সরকারি আদেশ জারি হওয়ার দুই দিন পরই নতুন দ্বায়িত্বভার গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব মোহা. সেলিম উদ্দিন।বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় বদলি সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার নতুন কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন তিনি।

এ দিন বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদানের আগে সকালে মোহা. সেলিম উদ্দিন তার আগের কর্মস্থল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যান। সেখানে তাকে বিদায় সংবর্ধনা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। একই সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব সাঈদ মোহা. বেলাল হায়দারকে বরণ করা হয়।

দুপুরের পরে মোহা. সেলিম উদ্দিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে নিজ কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন।

প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, সরকারি চাকরিতে বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। তবে অপেক্ষাকৃত বড় পরিসরের দায়িত্ব পাওয়া নিশ্চয়ই আনন্দের। কাজের পরিধি বাড়লে দায়িত্বও বাড়ে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনেক বিষয় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল। এক্ষেত্রে সেখানকার অভিজ্ঞতা কাজে লাগানো যাবে বলে তার বিশ্বাস।

এন এস

সম্পর্কিত খবর