শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

১০ কোম্পানির পতনের চাপে শেয়ারবাজার লাগামহীন

দীর্ঘদিন ধরে পতনের বৃত্তে আটকে আছে দেশের শেয়ারবাজার। ফলে ক্রমশই হতাশা ভারি হচ্ছে বিনিয়োগকারীদের। গত সপ্তাহের বড় পতনের পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবসেও শেয়ারবাজারে সূচকের বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৮৬ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের নেপথ্য ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- পাওয়াগ্রীড কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, রেনাটা, গ্রীমণফোন, স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, কোহিনুর কেমিক্যাল এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।

আজ কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচক কমেছে ৪৫ পয়েন্টের বেশি।

এদিন ডিএসইর সূচক পতনের শীর্ষ কোম্পানি ছিল পাওয়াগ্রীড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৩০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ১২.৩২ পয়েন্ট।

ডিএসইর সূচক পতনের দ্বিতীয় কোম্পানি ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ টাকা ৫০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৬.৬৫ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতন ঘটিয়েছে বেক্সিমকো ফার্মা ৪.৮৩ পয়েন্ট, রেনাটা ৪.৭০ পয়েন্ট, গ্রীমণফোন ৩.৮৯ পয়েন্ট, স্কয়ার ফার্মা ৩.০৪ পয়েন্ট, বিকন ফার্মা ২.৯৫ পয়েন্ট, লাফার্জহোলসিম বাংলাদেশ ২.৯৫ পয়েন্ট, কোহিনুর কেমিক্যাল ১.৭৬ পয়েন্ট এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড ১.৬৩ পয়েন্ট।

এন এস

সম্পর্কিত খবর