শিরোনাম
icon ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে icon অক্টোবরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা icon ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৯২৯ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং মিলস icon সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা icon গার্ডিয়ান লাইফের ৫০ কর্মকর্তাকে বিআইপিডির প্রশিক্ষণ প্রদান icon পতনে শুরু শেয়ারবাজারের সপ্তাহ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রে*প্তা*র ৫০৫ জন icon এলডিসি ছাড়ে বাড়তি সময়, কৃতিত্ব দেখানোর পালা: সিপিডি icon ৩ নভেম্বর শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো icon লোকসানে ইসলামী ব্যাংক icon প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon শ্রমিকদের মজুরি বোর্ড গঠন icon হ্যালোইনে ভিন্ন রূপে অপু বিশ্বাস icon সিএফও নিয়োগ নিয়ে ৩ নভেম্বর বিআইএ’র বৈঠক icon গাজীপুর-মিরপুরে শ্রমিক বিক্ষোভ, যানজটে দুর্ভোগ icon ঢাকায় ৬ রুটে পরীক্ষামূলক বাস চালু icon পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন icon ফেডারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon সিএফও নিয়োগ নিয়ে আইডিআরএর সার্কুলার বাতিলের দাবি icon ৬০ দিনের মধ্যে মিলবে স্টার্টআপ কোম্পানির নিবন্ধন
down of head

প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন

সরকারী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভূক্তির নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বৃহস্পতিবার (৯ মে) শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক কমিটির নির্বাহী সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনা পুঁজিবাজারের জন্য অত্যান্ত ইতিবাচক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। তিনি বলেন, উক্ত নির্দেশনার বাস্তবায়নে দেশের পুঁজিবাজারের পাশাপাশি সার্বিক অর্থনীতিতে গতি আসবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পুঁজিবাজারের সাথে দেশের সার্বিক অর্থনীতি এবং বাজার মধ্যস্থতাকারী ও বিনিয়োগকারীদের প্রত্যাশা ও স্বার্থের বিষয়ে অবগত আছেন। তাই, পুঁজিবাজারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি সবসময় আমাদের বাজারের প্রতি সজাগ দৃষ্টি রাখেন এবং নানান বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেন। এই সময়ে সরকারী প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভূক্তির নির্দেশনা প্রদানের জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।

আমরা আশা করি, স্মার্ট পুঁজিবাজার গঠনে ব্যবসাবান্ধব প্রধানমন্ত্রীর এই নির্দেশনা শিগগির বাস্তবায়ন হবে এবং পুঁজিবাজারসহ দেশের অর্থনীতিতে এর প্রতিফলন দেখা যাবে।

উক্ত নির্দেশনা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগসহ বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দিয়েছেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল।

পরিশেষে, ডিবিএর পক্ষ থেকে সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।

এন এস

সম্পর্কিত খবর