শিরোনাম
icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা
down of head

বাংলাদেশ ব্যাংকে
সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দেওয়ার দাবি ডিআরইউর

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের অবাধ যাতায়াতে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
গতকাল শুক্রবার ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, প্রতিবেদকেরা সব সময় অবাধে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন। হঠাৎ করে তাঁদের প্রবেশে বাধা সৃষ্টি করা উদ্দেশ্যমূলক ও অনভিপ্রেত; এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। ফলে ব্যাংক খাত নিয়ে ভুল প্রতিবেদন হওয়ার আশঙ্কা বাড়বে, যা কোনো পক্ষেরই কাম্য নয়।

অবিলম্বে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীনভাবে প্রবেশাধিকার নিশ্চিত করে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করা হোক, এই দাবি জানান ডিআরইউ নেতারা।

এর আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি স্বেচ্ছাচারিতামূলক গোপনীয়তা আরোপের নিন্দনীয় দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এমন পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়ে জনস্বার্থে ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য প্রকাশে অবিলম্বে এ ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গত কয়েক বছরে আর্থিক খাতের হাজার হাজার কোটি টাকা কেলেঙ্কারির খবরের বেশির ভাগই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকারের সূত্র ধরে এসেছে জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক কি তাহলে অনিয়মের সঙ্গে জড়িত ঋণখেলাপি, জালিয়াতি ও অর্থ পাচারের মতো অপরাধীদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে? বাংলাদেশ ব্যাংকের নীতি ও নেতৃত্ব যে অপরাধী চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে, তা গোপন করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসএইচ

সম্পর্কিত খবর