শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পুলিশের সেবা আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পুলিশ একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা দিবা-রাত্রি ২৪ ঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে। আমি গর্বের সঙ্গে বলতে চাই- পুলিশের সেবা কেবল আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়। সেটি তারা দেখিয়েছে মহান মুক্তিযুদ্ধে, ২০১৩ সালে ও করোনাকালেও। বর্তমানে হিটওয়েভসহ যেকোনো দুর্যোগে জীবনবাজি রেখে সেবাপ্রদানে কুণ্ঠাবোধ করেননি।

বৃহস্পতিবার রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে প্রথমবারের মতো ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি ঘণ্টা বলতে চাই না, যদি এক মিনিট ঢাকা শহরে ট্র্যাফিক পুলিশ কার্যক্রম বন্ধ করে, তবে কী পরিস্থিতি হবে একবার চিন্তা করে দেখেন। শুধু এই তীব্র গরমের জন্য কেন আরও যদি কোনো দুর্যোগ আসে পুলিশ বসে থাকতে পারে না। পুলিশ মানুষের পাশে রয়েছে, পাশে থাকবে। যেখানে রোদে এক মিনিট দাঁড়িয়ে থাকা যায় না, সেখানে ট্র্যাফিক পুলিশ সদস্যরা কীভাবে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দায়িত্ব পালন করছে?

হাবিবুর রহমান বলেন, একজন নাগরিকের জীবনের সব ক্ষেত্রেই পুলিশের অবস্থান রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ চেয়েছিলেন আজকের পুলিশ, সেই পুলিশে পরিণত হয়েছে বলে আমি মনে করি। পুলিশ যেমন প্রয়োজন জীবন বাঁচাতে, ঠিক তেমনি সংস্কৃতির প্রয়োজন হয় জীবন সাজাতে। সেই প্রতিজ্ঞা নিয়েই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পুলিশের বিভিন্ন ইউনিটের লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে বাছাই করা ১৫৫ জন ১০টি ক্যাটাগরিতে চূড়ান্ত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হবে শনিবার।

বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে। প্রথম দিন নজরুল সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বপালন করেন একুশে পদকে ভূষিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নজরুল সংগীতশিল্পী শাহীন সামাদ, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ও নজরুল গবেষক সুজিত মোস্তফা এবং প্রথিতযশা কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার।

এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ যুগ্ম কমিশনার ও উপকমিশনাররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার জন্য ১৯৮৬ সালে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ আর খন্দকার ১০ পুলিশ সদস্যকে নিয়ে ‘বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদ’ প্রতিষ্ঠা করেন। পরে তৎকালীন ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক ও উপকমিশনার (সদরদপ্তর) হাবিবুর রহমান (বর্তমানে ডিএমপি কমিশনার) থাকাকালীন পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ হিসেবে নামকরণ করেন। পরবর্তী সময়ে পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাব নামকরণ করা হয়।

পুলিশ বাহিনীর সদস্যদের সুকুমার মনোবৃত্তি ও সৃজনশীল প্রতিভা বিকাশের সংগঠন হলো বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাব। সর্বমোট ৮০ জন শিল্পী ও কলাকুশলী এ ক্লাবে কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এ সংগঠনের সদস্যরা বিভিন্ন নাটক ও নাচ-গানের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

এন এস

সম্পর্কিত খবর