শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বর্ণাঢ্য আয়োজনে চলছে বীমা মেলা

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে খুলনা চলছে দু’দিনব্যাপী বীমা মেলা । শুক্রবার সকালে উৎসব মূখর পরিবেশে র‌্যালী মাধ্যমে মেলা’র আনুষ্ঠানিকতা শুরু হয়।   খুলনা সার্কিট হাউজ থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

 

 

 

অনুষ্ঠানে খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বীমা কোম্পানিগুলোকে আইনকানুন মেনে, গ্রাহক সেবার বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে।

 

 

 

তিনি বলেন, উন্নত দেশে বীমা নিয়ে সাধারণ মানুষ খুব সচেতন থাকেন। তারা সবার আগে বীমা টাকা পরিশোধ করেন। আমাদের দেশে গ্রাহকদের মাঝে এ নিয়ে অনিহা রয়েছে। বীমা কোনো চিটার-বাটপারি প্রতিষ্ঠান নয়। এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।

 

 

 

 

শুক্রবার খুলনা বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।

 

 

শনিবার দিনব্যাপী চলবে মেলা। সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আইডিআরএ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত এ মেলার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

 

 

 

বীমা নিয়ন্ত্রক সংস্থাসহ সরকারি বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীসহ কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত রয়েছেন মেলা প্রাঙ্গনে।

 

সকাল থেকেই মেলায় বীমা গ্রাহক ও দর্শনার্থীরা আসতে শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ছোঁয়া লেগেছে বীমা মেলার প্রতিটি স্টলে।

 

 

 

প্রধান ফটক থেকে শুরু করে স্টলগুলোর ব্যানার, ফেস্টুনে শোভা পাচ্ছে মুজিব শতবর্ষের লোগো। মেলায় আসা দর্শনার্থীদের কাছে বাড়তি কৌতুহল ও আগ্রহ তৈরি করেছে বঙ্গবন্ধুর শতবর্ষের লোগো।

 

 

 

যা অন্যবারের বীমা মেলা থেকে এবারের বীমা মেলাকে ভিন্নতা এনে দিয়েছে।

 

 

খুলনার এ মেলায় ৭৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ বীমা মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সম্পর্কিত খবর