শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শুভেচ্ছা বিনিময়েই কাটছে ঈদের পর প্রথম কর্মদিবস

পবিত্র ঈদুল ফিতরের পর সোমবার খুলেছে সরকারি অফিস। সকাল থেকেই অফিসে আসতে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ে উপস্থিতি কম।

এদিন সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় বেশ কম। কাউকে কাউকে দেরি করে অফিসে আসতে দেখা গেছে। সকাল ১০টার দিকে সচিবালয়ে চার নম্বর ভবনের সামনে গাড়ি রাখার জায়গা অনেকটাই ফাঁকা ছিল।

খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, অনেক কক্ষেই কর্মকর্তারা নেই। কোনো কক্ষে ৪ থেকে ৫ জন প্রশাসনিক কর্মকর্তা বসার ব্যবস্থা থাকলেও দেখা গেছে একজন দুজনকে; বাকিরা সব ছুটিতে রয়েছেন। দু’একজন ছাড়া সকাল ১০টা পর্যন্ত সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করেননি বলেও জানা গেছে।

অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছেন। একে অপরের সঙ্গে করছেন কোলাকুলি। কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অনেকটাই ঈদের আমেজ থাকে। যারা দূর-দূরান্তে ঈদ করতে যান তারা সাধারণত ঈদের ছুটির বাইরেও আলাদা করে ছুটি নেন। তাই সাধারণত দুই ঈদের পর সচিবালয়ে উপস্থিতি স্বাভাবিক হতে কিছুদিন সময় লেগে যায়। তাই এবার সচিবালয় স্বাভাবিক হতে আগামী সপ্তাহ লেগে যেতে পারে বলে জানিয়েছেন তারা।

সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরের আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর কিছু সময় পরে আসেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আসতে থাকেন অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীরা।

বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, অনেক ভিড়ের সচিবালয় এখন ফাঁকা। রাস্তাও ফাঁকা। সচিবালয় স্বাভাবিক হতে আগামী সপ্তাহ লেগে যাবে

এসএইচ

সম্পর্কিত খবর