শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ওবায়দুল কাদের
পহেলা বৈশাখকে অস্বীকারকারীরা মূলত দেশের ইতিহাসকে অস্বীকার করে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পহেলা বৈশাখকে যারা অস্বীকার করে তারা মূলত বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও দেশের জন্মের ইতিহাসকে অস্বীকার করে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধে বিএনপির কোনো ভূমিকা ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা- এসব নিয়ে তারা ইতিবাচক রাজনীতি করবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম হয়েছে, রক্ষা করার জন্য নয়।

মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মী বন্দী বলছেন, তাদের তালিকা প্রকাশ করুন। না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চান।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হয়নি। ভবিষ্যতেও তারা আন্দোলন করতে পারবে না। আন্দোলনের শক্তি-সামর্থ্য তারা হারিয়ে ফেলেছে।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রমজানে সরকারের বেশকিছু কার্যক্রম চলমান ছিল। বর্তমানে তা চালু থাকবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন জনগণের প্রয়োজন থাকবে, ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম থাকবে।

ব্রিফিংকালে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ

সম্পর্কিত খবর