শিরোনাম
icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
down of head

রাস্তায় মধ্যরাতে দুই রাজের সেহরি বিতরণ

রমজানে অনেক তারকাকেই দেখা গেছে ইফতার বিতরণ করতে। তবে কিছুটা ভিন্ন পথে হাঁটলেন চিত্রনায়ক শরীফুল রাজ এবং নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে এ জুটির নতুন ছবি ‘ওমর’। এর আগে দুস্থ মানুষের পাশে এভাবেই দাঁড়ালেন তারা। গতকাল রাজধানীর উত্তরা, বিমানবন্দর স্টেশন ও এর আশপাশের এলাকায় সেহরির জন্য খাবারের প্যাকেট বিতরণ করেন তারা। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ দুই রাজ।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যরাতে সেহেরি বিতরণের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই তাদের কাজের প্রশংসা করছেন। আবার কেউ কেউ সমালোচনা করে বলছেন, প্রচারের আলোয় থাকার জন্য এমনটা করা হচ্ছে।

এদিকে ‘ওমর’ সিনেমার টিজার প্রকাশ হয়েছে নেটদুনিয়ায়। যদিও সিনেমার গল্প সম্পর্কে তেমন কোনো আভাস পাওয়া যায়নি সেখানে। ‘ওমর’র চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে।

প্রসঙ্গত, ওমরে শরীফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন, তানভীর হুরায়রা, শিবলু মৃধা প্রমুখ।

এন এস

সম্পর্কিত খবর