শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দীপঙ্কর দে হাসপাতালে ভর্তি

বয়সের বিশাল ফারাক। তারপরও ভালোবেসে বহু বছর একসঙ্গে ছিলেন তারা। অবশেষে গত বৃহস্পতিবার রাতে অভিনেত্রী দোলন রায় (৫০)-এর সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন অভিনেতা দীপঙ্কর দে (৭৫)।
তবে বিয়ের পরেরদিন তথা শুক্রবারই হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে।
জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই শুক্রবার বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দীপঙ্কর দে-কে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছেন তিনি।
ভারতের গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। এতদিন যেকোনো কারণেই হোক সাতপাকে বাঁধা পড়েননি তারা। অবশেষে গত বৃহস্পতিবার রাতে তাদের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন কলকাতা চলচ্চিত্রের এই দুই তারকা।
গতকাল বৃহস্পতিবার হাইল্যান্ড পার্কের পাশেই এক রেস্তোরাঁয় বসেছিল বিয়ের আসর। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করলেন দীপঙ্কর দে ও দোলন রায়। তবে বিয়ের আয়োজন ছোট হলেও বিয়ের সাজসজ্জায় কিন্তু কোনো খামতি ছিল না।
বিয়ের আসরে সাদা পাঞ্জাবি ও ধুতিতে বরের সাজে নজর কাড়লেন ৭৫-এর দীপঙ্কর। অন্যদিকে মাথায় লাল ফুল ও লাল বেনারসিতে নতুন বউয়ের সাজে একেবারে বধূ রূপে দোলন রায়।
দীপঙ্কর দে ও দোলন রায়ের বিয়েতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন ও লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত খবর