down of head

জন্মদিনে ভিন্ন রুপে দেখা দিলেন চিত্রনায়ক সিয়াম

ঠোঁটে তামাক পাতা, বাম হাতে দিয়াশলাই কাঠি, পরনে লুঙ্গি, আর পেছনে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। পেছনে দোকান পুড়ছে, পায়ের নিচে আক্রোশের শিকার হওয়া কারো দেহ পড়ে আছে, চোখে-মুখে প্রতিশোধের নেশা। এমনই দৃশ্যে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদকে।

এমন সাজসজ্জায় প্রথমেই দেখে বোঝা কষ্ট যে, ছবির যুবকটি ঢাকাই চলচ্চিত্রের সিয়াম। একদম অচেনা রূপে হাজির হলেন এ নায়ক। শুক্রবার নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে উল্লেখিত সাজের পোস্টার প্রকাশ করেন তিনি। আর দর্শক-শুভাকাঙ্ক্ষীদের জানান দিলেন নতুন সিনেমার।

নতুন এ সিনেমার নাম ‘জংলি’। যেখানে রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশন রয়েছে। ‘শান’ খ্যাত নির্মাতা এম রহিম নির্মাণ করতে যাচ্ছেন সিনেমাটি। সিনেমাটির মাধ্যমে দুই বছর পর ফের জুটি হচ্ছেন এই নায়ক-পরিচালক।

এ ব্যাপারে নির্মাতা এম রহিম বলেন, ‘শান’র পর অনেকগুলো কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু সেসব করিনি। আমি শানের থেকেও ভালো কিছুর অপেক্ষায় ছিলাম। ভালো কিছু করতে চেয়েছি। এ জন্য মাঝে এতটা সময় নিয়েছি। ‘জংলি’তে সবই আছে। দর্শক ভালো কিছু পেতে যাচ্ছে, এখন এতটুকুই বলছি।

ঈদুল ফিতরের পরপরই ‘জংলি’ সিনেমার শুটিং শুরু হবে। যা মুক্তি পাবে ঈদুর আজহায়। ফিলম্যান ও এমআইবি স্টুডিওজ প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন এম আতিকুর রহমান।

সম্পর্কিত খবর