শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কমলেশ অবস্তি মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গায়কের পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পশ্চিম ভারতের আহমেদাবাদে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। বলিউডের গুণী নির্মাতা রাজ কাপুরের কাছে খুবই প্রিয় ছিলেন তিনি। এমনকী তার অনেক সিনেমার গানেই কণ্ঠ দিয়েছেন কমলেশ।

১৯৪৫ সালে জন্ম কমলেশের। ভাবনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। সংগীতের প্রতি ছোটবেলা থেকেই ভীষণ অনুরাগী ছিলেন। এ জন্য একটু বড় হওয়ার পরই গুরু ভার্বাই পাণ্ডের তত্ত্বাবধানে গানের তালিম নিতে থাকেন।

‘ট্রিবিউট টু মুকেশ’ অ্যালবামের মাধ্যমে প্রথম পরিচিতি লাভ করেন এ গায়ক। কিংবদন্তি সংগীতশিল্পী মুকেশের সঙ্গে তার কণ্ঠের সাদৃশ্য খুঁজে পায় শ্রোতারা। এ কারণে তাকে ‘ভয়েজ অব মুকেশ’ নামেও ডাকা হয়।

বলিউড ছাড়াও গুজরাটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কমলেশ। ‘গোপিচন্দ জাসুস’ ছবির ‘তেরা সাথ হো’, নসিবের ‘জিন্দেগি ইমতিহান লেতি হে’র মতো অনেক জনপ্রিয় গান তার গাওয়া।

সম্পর্কিত খবর