শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন তাপসী

দীর্ঘ দিনের প্রেমিক ডেনিস ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ভারতের রাজস্থানের উদয়পুরে গত ২৩ মার্চ পারিবারিক ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এই আয়োজন করা হয় বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিজেদের বিয়ে নিয়ে তাপসী এখনো কোনো মন্তব্য করেননি। তবে বিয়ের বেশকিছু ছবি ম্যাথিয়াস ও তাপসীর বন্ধুরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা এখন ভাইরাল। ছবিতে দেখা যায় ম্যাথিয়াস ও তাপসীর বন্ধুদের সঙ্গে বলিউড অভিনেত্রীর ছোট বোন শগুন পান্নুও উপস্থিত হয়েছেন। এসময় সবার গায়ে কালো রঙের পোশাক দেখা যায়।

জানা গেছে, চুপিসারে ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন এই দম্পতি। বিয়েতে বলিউড তারকাদের মধ্যে বিয়েতে উপস্থিত ছিলেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, প্রযোজক কণিকা ধিলোন।

১০ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাপসী-ম্যাথিয়াস। মাঝে নিজেদের সম্পর্কের বিষয়টি হুট করেই সামনে নিয়ে আসেন এই অভিনেত্রী। এবার তাদের বিয়ের খবর আসলো গণমাধ্যমে।

তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ সিনেমায়।

সম্পর্কিত খবর