শিরোনাম
icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫
down of head

রুনা লায়লার সঙ্গে কণ্ঠ মেলাবে ১০০ শিশু

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পরের দিন ২৭ মার্চ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানের। সকাল সাড়ে ১০টায় শুরু হবে অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। অনুষ্ঠানে শিশুদের নিয়ে একটি গান গাইবেন সংগীতশিল্পী রুনা লায়লা। ‘বাংলাদেশ’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ মেলাবে ১০০ শিশু।

২৩ মার্চ দুপুরে রাজধানীর বনশ্রীতে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিও ‘পাশের ঘর’-এ রেকর্ডিং সম্পন্ন হয় ‘বাংলাদেশ’ গানটির। গানটি লিখেছেন ছড়াকার, শিশুসাহিত্যিক ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সুর ও সংগীত করেছেন আশরাফ বাবু।

গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, ‘আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর করা বাংলাদেশ গানটির কথা ও সুর দুটিই আমার ভালো লেগেছে। এটা একটু ভিন্ন রকম গান হয়েছে। এ ধরনের দেশাত্মবোধক গান এর আগে আমার গাওয়া হয়নি। স্বাধীনতা দিবস উপলক্ষে ১০০ শিশুকে নিয়ে গানটি গাইব, এটাও আমার জন্য অনেক আনন্দের। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ শিশু একাডেমিকে। শিশুরা আমাদের ভবিষ্যৎ। আমি সব সময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই, যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, তা-ই হতে পারে। যদি কেউ বড় হয়ে সংগীতশিল্পী হতে চায়, তাদের বলব, ওস্তাদের কাছে ভালোভাবে গান শিখতে হবে, নিয়মিত গানের চর্চা করতে হবে।’

আনজীর লিটন বলেন, ‘সংগীতশিল্পী রুনা লায়লা উপমহাদেশের গর্ব। তিনি আমাদের শিশুদের জন্য, শিশুদের নিয়ে গান করেছেন, এটা শিশুদের কাছে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার জন্যও বড় প্রাপ্তি, তিনি আমার লেখা গান গেয়েছেন। আমি রুনা আপার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

সম্পর্কিত খবর