শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

মর্টার শেলের বিকট শব্দে কাঁপল টেকনাফের ১৩ গ্রাম

মিয়ানমারের রাখাইন রাজ্যের জেলা শহর মংডু টাউনশিপের কাছে নাকপুরা এলাকায় রোববার রাতে ২১টি মর্টার শেলের বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে কেঁপে ওঠে টেকনাফ সীমান্তের ১৩টি গ্রাম। রাত ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৩৩ মিনিটে মর্টার শেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন এসব গ্রামের লোকজন।

এ ব্যাপারে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, বিকট শব্দের মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে উঠে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, কুলালপাড়া, ডেইলপাড়া, হাঙ্গারডেইল গ্রামগুলো।

স্থানীয় লোকজন জানান, রোববার সন্ধ্যায় আরাকান আর্মি নাকপুরা এলাকার বিজিপি সেক্টরে হামলা চালিয়েছে। জবাবে বিজিপি সদস্যরাও পাল্টা হামলা চালায়। আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী এসব মর্টার শেল নিক্ষেপ করছে বলে ধারণা করছেন তারা।

এদিকে মিয়ানমারের এ পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদের শাহপরীর দ্বীপ সীমান্তে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

সম্পর্কিত খবর