শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইমরান হাশমিকে স্ত্রীর হুমকি

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে পারভীন হাশমির সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেতা। তাদের সংসারে আয়ান হাশমি নামে একটি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি ইমরানকে হুমকি দিয়েছেন তার স্ত্রী।

খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই হতবাক ইমরানের ভক্তরা। হঠাৎ কী হলো অভিনেতার সংসারে? এবার কি ভেঙে যাবে এই দম্পতির সংসারও? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে ইমরানের ভক্তদের মনে।

সম্প্রতি জেনিস সিকুইরাকে দেওয়া এক সাক্ষাৎকার বিষয়টি নিয়ে কথা বলেন ইমরান। আলাপচারিতায় অকপটে এই কথা স্বীকার করেন এই অভিনেতা।

এ প্রসঙ্গে ইমরা বলেন, আমার স্ত্রী আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে। তবে সে ক্রমাগত হুমকি দিলেও এখনও ছেড়ে যায়নি। আমি গত দুই বছর ধরে যে ডায়েট অনুসরণ করি, আমি যা খাই— সেটা সে মোটেও পছন্দ করে না। আমার সালাদে রয়েছে অ্যাভোকাডা, লেটুস পাতা ইত্যাদি। কিমা এবং মিষ্টি আলু আমার দুপুর ও রাতের খাবার। মূলত এ কারণেই ছেড়ে যাওয়ার হুমকি দেয় আমাকে।

ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’। গেল বছরের নভেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে তেলেগু ভাষার সিনেমা ‘ওজি’। সুজিত পরিচালিত সিনেমাটি অভিনয় করছেন— পবন কল্যাণ, প্রকাশ রাজ, অর্জুন দাস প্রমুখ।

সম্পর্কিত খবর