শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দুই মেয়ে হারিয়ে পাথর বাবা

গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় একসঙ্গে দুই মেয়েকে হারিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল। মেয়েদের হারানোর শোকে যেন পাথর তিনি। মেহেরা কবির দোলা (২৯) ও মাইশা কবির মাহীকে (২১) করা হয়েছে দাফন। তারা শুয়ে আছেন রাজধানীর শাহজাহানপুরে কবরস্থানে। চিরতরে হারানো মেয়েদের জন্য দোয়া চেয়েছেন কবির হোসেন জুয়েল।

জানা গেছে, বড় মেয়ে মেহেরা কবির দোলার কিছুদিন আগে বিয়ে হয়। তিনি আইএফআইসি ব্যাংকে কর্মরত ছিলেন। ছোট মেয়ে মাহী স্টামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন। কবির হোসেন জুয়েল রাজধানীর সরকারি এজিবি কলোনীতে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বসবাস করতেন।

মর্মান্তিক এমন মৃত্যুর ঘটনায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোক প্রকাশ করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। দগ্ধ অনেকেই আছেন হাসপাতালে ভর্তি।

সম্পর্কিত খবর