শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দেশের অর্থনীতি ভালো না থাকার কারণ জানালেন অর্থ প্রতিমন্ত্রী

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকলেও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

শনিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওয়াসিকা আয়শা খান বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স- তাই অন্যান্য সব মন্ত্রণালয়ের মতো অর্থ মন্ত্রণালয়ও থাকবে দুর্নীতিমুক্ত। অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আরও ছয় প্রতিমন্ত্রী। তারা হলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার ও সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান।

তারা শনিবার দুপুরে জাতীয় সৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার গণপূর্ত বিভাগ-১-এর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ প্রমুখ।

সম্পর্কিত খবর