শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বগুড়া থেকে পণ্য রপ্তানি ৪০ শতাংশ কমেছে

বগুড়া থেকে বিদেশে পণ্য রপ্তানি ৪০ শতাংশ কমেছে। ২০২৩ সালে রপ্তানি গন্তব্য কমে যাওয়ার কারণে সার্বিকভাবে আয় কমেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ী নেতা ও বিশ্লেষকেরা পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য বাড়ানো এবং নতুন নতুন বাজার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালে এই জেলা থেকে ভারতে ৩ কোটি ৩৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৩ কোটি ৭৮ লাখ ৬১ হাজার টাকা। এর আগে ২০২২ সালে বগুড়া থেকে ৫ কোটি ৭২ লাখ ডলার বা ৬২৯ কোটি ২০ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে। সেই হিসাবে বগুড়া থেকে পণ্য রপ্তানি আয় ১ বছরে ২৫৫ কোটি টাকা ৪২ লাখ টাকা কমেছে। এর আগে ২০২১ সালে বগুড়া থেকে বিদেশে পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৫ কোটি ৮৩ লাখ ডলার।

বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যে মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে মার্কিন ডলারের সংকটে রপ্তানি কমেছে।
মাফুজুল ইসলাম রাজ, সহসভাপতি, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
অন্য বছরগুলোর মধ্যে ২০২০ সালে বগুড়া থেকে ৫ কোটি ২৬ লাখ ২১ হাজার ডলার, ২০১৯ সালে ৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, ২০১৮ সালে ৩ কোটি ৪০ লাখ ৪ হাজার ডলার এবং ২০১৭ সালে ১ কোটি ২৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ বলেন, বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যে মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে মার্কিন ডলারের সংকটে রপ্তানি কমেছে। তিনি আরও বলেন, বগুড়ায় বিমানবন্দর চালু হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। এর ফলে রপ্তানি আয় বাড়বে। তাতে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।

■ ২০২৩ সালে ভারতে ৩ কোটি ৪০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা ২০২২ সালে ছিল ৫ কোটি ৭২ লাখ ডলার।

■ ভারতের বাইরে অন্যান্য দেশে ২০২১ সালে ১৬ ধরনের ও ২০২২ সালে ১২ রকমের পণ্য রপ্তানি হলেও ২০২৩ সালে একদম হয়ইনি।

এখানে বর্তমানে পাটজাত, ফাউন্ড্রি, ভোগ্যপণ্য, কুঁড়ার তেল (রাইস ব্র্যান অয়েল), হস্তশিল্প, কারুপণ্য, টুপি, পাটজাত দ্রব্য, সেচপাম্প, মোটর পার্টস বা গাড়ির যন্ত্রাংশ, অয়েল ফিল্টার বা এয়ার ফিল্টার, সয়াবিনজাত পণ্য, তৈরি পোশাক, সৌদি রাজকীয় পোশাক, টিউবওয়েল বা নলকূপসহ বিভিন্ন ধরনের পণ্যের রপ্তানিমুখী অনেক কারখানা রয়েছে। এ ছাড়া বগুড়া থেকে নকশিকাঁথা, পাবদা, শিং মাছসহ হরেক রকম পণ্য রপ্তানি হয়ে থাকে।

সম্পর্কিত খবর