শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাবুবাজার সেতুতে যানবাহনের চাপ কম

ঢাকার বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু ও কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আজ সকাল থেকে যানবাহনের চাপ তেমন নেই। এ ছাড়া বুড়িগঙ্গা প্রথম (পোস্তগোলা) সেতুতেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সংস্কারকাজ চলমান থাকায় সেখানে হালকা যানবাহন চলাচল করছে।

আজ দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় নিয়োজিত ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, আজ সকাল থেকেই যানবাহনের চাপ কম রয়েছে। সড়ক যানজটমুক্ত রাখতে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যেরা কাজ করছেন। তবে সেতুর পাশে নয়াবাজার এলাকায় কিছুটা যানজট রয়েছে।

আগে যাত্রীবাহী বাসগুলো সেতুর ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাত। তবে গত কয়েক দিন ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ায় সেতুর ওপর বাস থামছে না। মুন্সিগঞ্জের শ্রীনগরগামী আরাম পরিবহনের চালক মোতালেব মিয়া জানান, ‘গুলিস্তান থেকে ছেড়ে আসার পর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় ও বাবুবাজার সেতুর কাছে নয়াবাজার এলাকায় যানজটে পড়েছিলাম। তবে সেতুর ওপর ও কদমতলী এলাকায় যানজটে পড়তে হয়নি।’

গুলিস্তান থেকে নবাবগঞ্জ রুটে চলাচলকারী নবকলি পরিবহনের চালক সিরাজুল ইসলাম জানান, বুড়িগঙ্গা দ্বিতীয় (বাবুবাজার) সেতু দিয়ে চলাচলকালে তীব্র যানজটে পড়তে হয়। তবে দুই দিন ধরে সেতুতে তেমন যানজট হয়নি।

কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকার বাসিন্দা কুতুব উদ্দিন বলেন, ‘প্রতিদিন সকালে কাজের উদ্দেশ্যে রাজধানীর পুরানা পল্টন এলাকায় যাই। প্রায় সময়ই বাবুবাজার সেতুতে যানজটে পড়তে হয়। তবে দুই দিন ধরে যানজটে পড়তে হয়নি। স্বস্তিতে চলাচল করতে পেরেছি।’

সম্পর্কিত খবর