শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সিলেটে চলছে পরিবহন ধর্মঘট; যাত্রীদের দুর্ভোগ

সিলেটে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও কর্মস্থলগামী লোকজন। বুধবার সকাল ছয়টায় শুরু হওয়া ধর্মঘটে নগরের সড়কগুলো ফাঁকা দেখা গেছে। মাঝেমধ্যে দু–একটি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া চলাচল করছে মোটরসাইকেল ও রিকশা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ তিন দফা দাবিতে আজ সকাল থেকে এই ধর্মঘট পালন করছে। দাবিগুলোর মধ্যে আছে—সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোয় গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি ও ২০২১ সালে চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার।

আজ সকালে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। নগরের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী বাসগুলো দাঁড় করিয়ে রাখা। অনেক যাত্রী বাস টার্মিনাল এলাকায় যাওয়ার পর গন্তব্যে না যেতে পেরে ফিরে যান। আবার অনেকেই হুমায়ুন রশীদ চত্বর এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। মোটরসাইকেলে গন্তব্যে ছোটেন কেউ কেউ।

হুমায়ুন রশীদ চত্বর এলাকায় গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন রাকিব আহমদ। তিনি বলেন, আজ সকালে তিনি শ্রীমঙ্গল যাওয়ার জন্য বের হয়েছেন। সকাল আটটার দিকে বের হয়ে সড়কে তেমন যানবাহন পাননি। সে সময়ও জানতেন না ধর্মঘট চলছে। পরে বাসস্ট্যান্ডে গিয়ে জানতে পারেন ধর্মঘট চলছে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, আজ সকাল থেকে সিলেটের কোনো যাত্রীবাহী যানবাহন ছেড়ে যায়নি। পরিবহন শ্রমিকেরা স্বেচ্ছায় কর্মবিরতি পালন করছেন। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ধর্মঘটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্পর্কিত খবর