শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৬টি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিল স্বাস্থ্য অধিদপ্তর

অভিযানে আরও ১২টি হাসপাতালে নানা অসঙ্গতি ধরা পড়ে। সেগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নানা অনিয়মের কারণে রাজধানীর ছয়টি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার রাজধানীজুড়ে লাইসেন্সবিহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযানের পর এসব হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও অভিযানে আরও ১২টি হাসপাতালে নানা অসঙ্গতি ধরা পড়ে। সেগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবাার রাজধানীজুড়ে ১৮টি হাসপাতালে এ অভিযান চালানো হয়।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান বলেন, ‘আমরা রাজধানীর বিভিন্ন এলাকার ১৮টি হাসপাতাল পরিদর্শন করেছি। এর মধ্যে দু’টির লাইসেন্স নেই, দু’টি মানহীন এবং দু’টিতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এই ছয়টি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য ১২টি হাসপাতালেও সেবার মান, যন্ত্রপাতি ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন ত্রুটি রয়েছে। এদেরও শাস্তির আওতায় আনা হবে। বুধবার (আজ) আমরা অফিস আদেশের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানাব।’

এ সময় অবৈধ হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাজধানীর বাড্ডার সাতাকুল এলাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনার অভিযোগের পর লাইসেন্সবিহীন হাসপাতাল নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে গত সপ্তাহে মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে আরেক শিশু আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনা ঘটে। এর পর লাইসেন্সবিহীন হাসপাতালগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পর্কিত খবর