শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

একা একা লাগে মাহিয়া মাহির

গত সপ্তাহে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না এই দম্পতি। সন্তানকে নিয়ে মাহি থাকছেন আলাদা।

ওই স্ট্যাটাসে তিন শব্দের বেশি কিছু লেখেননি অভিনেত্রী। এর মধ্যেই ভক্তদের জানালেন নিজের একাকিত্বে ভোগার কথা। মাহির স্ট্যাটাসে শুভাকাঙ্ক্ষী বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ পরামর্শ দিয়েছেন, ধৈর্য্য ধরতে। আল্লাহকে ডাকতে, নামাজ পড়তে।

এর আগে ভিডিও বার্তায় নিজের বিচ্ছেদের ঘোষণা দিলেও কারণ স্পষ্ট করেননি এই নায়িকা। মাহি বলেছিলেন, ‘আমি আর রাকিব খুব ভালো বোঝাপড়া থেকে বিয়ের সিদ্ধান্তে নিয়েছিলাম। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি।’

৪৯ বছরে রাজ শুভশ্রীর কাছ থেকে যে উপহার পেলেন৪৯ বছরে রাজ শুভশ্রীর কাছ থেকে যে উপহার পেলেন
অভিনেত্রী জানান, রাকিব খুব ভালো একজন মানুষ। তাকে আমি সম্মান করি। সে অনেক কেয়ারিং। সবসময় আমাকে একটা ছাতার মতো আগলে রেখেছে। তবুও একটা ছাদের নিচে দু’জন মানুষ কেন ভালো নেই, সেটা কেবল ওই দুইজন মানুষই জানে। তৃতীয় কোনো ব্যক্তিও সেই সমস্যার কারণ বুঝতে পারবে না। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপরই রাকিব সরকারের গলায় মালা দেন অভিনেত্রী। তাদের বিয়ের এক বছরের মাথায় জন্ম নেয় এক পুত্র সন্তানের। যার নাম ফারিশ।

সম্পর্কিত খবর