শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ধর্ম যাই হোক, দেশ সবার: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ধর্ম যাই হোক না কেন, দেশ আমাদের সবার।

বুধবার সকালে রাজধানীর বেইলী রোড অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, একটি দেশে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ বসবাস করবে। সেখানে যদি আমরা ধর্মীয় বিভক্তি সৃষ্টি করি এবং এটাকে নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে পৃথিবীর কোনো দেশেই বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করতে পারবে না। বাংলাদেশের তেমনি ভাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান আছে সব ধর্মের মানুষেরাই ধর্মীয় পুণ্যবোধ অনুযায়ী ধর্মীয় আচার ও অনুষ্ঠানগুলো পালন ও উপভোগ করবেন। অন্য ধর্ম অবলম্বীরা তাদেরটা পালন করবেন। এই আদর্শ ও বিশ্বাস নিয়ে বাংলাদেশের যাত্রা আরম্ভ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করছেন।

মন্ত্রী বলেন, আমরা এখন আত্মপ্রত্যয়ী এবং উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে আমরা স্থান করে নিতে সক্ষম হয়েছি। আমি বিশ্বাস করি, ধর্ম আমাদের যাই হোক, দেশ আমাদের সবার। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। হিন্দু ধর্মের যেমনি আচার-আচরণ আছে, ঠিক তেমনি মুসলমান ধর্মের আচার-আচরণ রয়েছে। হিন্দুদের আচার অনুষ্ঠানে অনেক সময়, আমি নিজে সংহতি প্রকাশ করি। আমরা সবাই এ দেশের নাগরিক এটা প্রচার ও প্রকাশের জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের উপস্থিত হই।

বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও গণতন্ত্র এই চারটি মূল মন্ত্রের ওপর দেশ প্রতিষ্ঠিত। এই মূল মন্ত্রগুলোকে ধারণ করে জাতীয় লক্ষ্য উন্নত দেশ গড়তে এগিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব চেয়ারম্যান মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, ভূমি প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ, অফিসার্স ক্লাব সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ও ভারতের হাই কমিশনার প্রশান্ত কুমার দাস।

সম্পর্কিত খবর