শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয়: ফিলিস্তিন

গাজায় হামলা বন্ধে ইসরাইলকে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। সেইসঙ্গে এক মাসের মধ্যে এ রায়ের পক্ষে কী কী ব্যবস্থা গ্রহণ করা হলো, সে বিষয়ে ইসরাইলকে প্রতিবেদন দাখিলেরও আদেশ দিয়েছে আদালতটি।

যুগান্তকারী এ রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। এক ভিডিওবার্তায় ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, জেনোসাইড কনভেনশনের আওতায় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আন্তর্জাতিক আদালতের তাৎপর্যপূর্ণ আদেশকে স্বাগত জানায় ফিলিস্তিন। খবর আল-জাজিরার

মালিকি আরও বলেন, আইসিজের রায় স্মরণ করিয়ে দেয় যে, কোনও রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে বা ন্যায়বিচারের নাগালের বাইরে নয়। এ রায় ইসরাইলের অপরাধ ও দায়মুক্তির সংস্কৃতিকে ভেঙে দিয়েছে।

এদিকে রায়ের পর একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরাইল এমন একটি যুদ্ধ লড়ছে, যা অন্য কোনো যুদ্ধের মতো নয়।

তিনি আরো বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন মেনে দেশ ও নাগরিকদের রক্ষা অব্যাহত রাখবে।

ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে গত ডিসেম্বরে ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা।

চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরাইলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন। জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করা হয়।

সম্পর্কিত খবর