শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

১৩ কোটি আমানতে ১৪ কোটি ঋণ
স্বদেশ লাইফের চেয়ারম্যানসহ ১২ পরিচালককে অপসারণ

নতুন প্রজন্মের জীবন বিমা কোম্পানি স্বদেশ লাইফ ইনস্যুরেন্স পরিশোধিত মূলধনের বিপরীতে স্থায়ী আমানত রাখা ১৩ কোটি ৫ লাখ টাকার বিপরীতে এনআরবিসি ব্যাংক থেকে ১৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ নিয়েছে।
এই অস্বাভাবিক ঋণ নেওয়ার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মনে করছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এজন্য স্বদেশ লাইফের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আরও ১০ জন পরিচালককে অপসারণ করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আইডিআরএ থেকে এই অপসারণ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।
অপসারণ হওয়া অন্যরা হলেন কোম্পানির চেয়ারম্যান মাকছুদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. শহিদুল আহসান এবং পরিচালক নুরুল আলম চৌধুরী, মো. বাহারুল আহসান, মো. মারজানুর রহমান, ফারাহ আহসান, এ বিএম আব্দুল মান্নান, শামসুর নাহার রহমান, মো. ফিরোজুল আহসান, মো. কামরুল আহসান, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এবং মদিনা তুন নাহার।
অপসারণ সংক্রান্ত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এসব পরিচালকরা স্বদেশ লাইফে পরিচালক ও চেয়ারম্যান পদে আসীন থাকা অবস্থায় ওই কোম্পানি বিমা আইন-২০১০ এর ধারা ২১ মোতাবেক কোম্পানির পেইড আপ ক্যাপিটাটের বিপরীতে রাখা ১৩ দশমিক ০৫ কোটি টাকা স্থায়ী আমানতের বিপরীতে এনআরবিসি ব্যাংক থেকে ১৪ দশমিক ৩০ কোটি টাকা ঋণ গ্রহণ করে।
বিমা আইন-২০১০ এর ২১ (২) ধারায় পেইড আপ ক্যাপিটাল কোনো তফসিলি ব্যাংকে দায়মুক্তভাবে রাখার বিধান রয়েছে। তাছাড়া ঋণ হিসেবে উত্তোলিত টাকা কোম্পানির সংশ্লিষ্ট সময়ের স্থিতিপত্রে প্রদর্শন করা হয়নি বিধায় ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে মর্মে প্রতীয়মান হয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থায়ী আমানতের বিপরীতে ঋণ গ্রহণ করে বিমা আইন লঙ্ঘন ও আত্মসাৎ করার মাধ্যমে বিমা কোম্পানি ও পলিসি গ্রাহকের স্বার্থহানি করায় বিমা আইন-২০১০ এর ৫০ (১) ধারা অনুযায়ী কেন আপনাকে স্বদেশ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হবে না, তার কারণ দর্শানোর জন্য গত ১১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে ডাকযোগে (রেজিস্ট্রিসহ) এবং ই-মেইলের মাধ্যমে গত ৪ ডিসেম্বর চিঠি দেওয়া হয়। নির্ধারিত সময় অতিবাহিত হলেও কারণ দর্শানোর কোনো জবাব দাখিল করেননি, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ গ্রহণ করেননি।
নির্দেশনায় বলা হয়েছে, বিমা কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকাকালে এ ধরনের কার্যক্রম বিমা কোম্পানি ও পলিসি গ্রাহকদের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ায় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিমা আইন-২০১০ এর ৫০(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ পরিচালকরদের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ আদেশ জারির তারিখ থেকে নির্দেশনা কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর