down of head

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন রশীদ আহমেদ

ব্র্যাক ব্যাংকের হেড অব লিগ্যাল অ্যান্ড রিকভারি ব্যারিস্টার রশীদ আহমেদ ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি লাভ করেছেন। সম্প্রতি তার এ পদোন্নতি কার্যকর হয়েছে। আইন পেশায় অভিজ্ঞ ব্যারিস্টার রশীদ আহমেদ ২০১০ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স হিসেবে যোগদান করেন।
তিনি ২০১৭ সালে এসএমই স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফাংশনের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের মাধ্যমে ব্যাংকে নিজের ভূমিকা সম্প্রসারিত করেন।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে ব্যারিস্টার রশীদ গ্রামীণফোন, এরিকসন, হুয়াওয়ে, বাংলালিংকসহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের আইন বিভাগে কাজ করেছেন।

এ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আরএফ হোসেন বলেন, ‘ব্যারিস্টার রশীদ ব্র্যাক ব্যাংকে এক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি ব্যাংকের সামগ্রিক আইনি কার্যক্রম এবং এসএমই স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ফাংশন উভয়ই দেখাশোনা করছেন। রশীদের ব্যবস্থাপনা কৌশল, শক্তিশালী নেটওয়ার্কিং এবং সক্রিয় ফলোআপ দক্ষতা তাকে বাংলাদেশের ব্যাংক খাতের আইনি কার্যক্রমে একজন রোল মডেলে পরিণত করেছে।’ —বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর