‘ব্যাংক অব দ্য ইয়ার ২০২৩’ নির্বাচিত হলো ইবিএল
বাংলাদেশের ‘ব্যাংক অব দ্য ইয়ার ২০২৩’ হিসেবে স্বীকৃতি পেলো ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
তৃতীয় বারের মতো এ স্বীকৃতি লাভ করল ইবিএল।
অর্থনৈতিক প্রতিকূলতা ও বাজার অস্থিরতা মোকাবেলায় সক্ষমতা প্রদর্শন, উদ্ভাবনী পণ্য ও সেবা প্রবর্তন, অবকাঠামোর আধুনিকীকরণ ও সর্বোপরি উল্লেখযোগ্য ফলাফল অর্জনের জন্য ইবিএলকে এ সম্মাননা দিয়েছে দ্য ব্যাংকার। পরিবেশ, সামাজিক ও গভর্নেন্স বিষয়গুলোয় ব্যাংকটির বিভিন্ন উদ্যোগকেও বিবেচনা করা হয়েছে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, ‘মর্যাদাপূর্ণ এ পুরস্কার লাভ করে আমরা গর্বিত ও আনন্দিত। প্রতিনিয়ত আমরা যেসব মূল্যবোধ দ্বারা পরিচালিত, তা সমুন্নত রাখতে এ পুরস্কার অনুপ্রাণিত করবে।’
তিনি আরো বলেন, ‘ঋণখেলাপির সংখ্যা বৃদ্ধি, প্রভিশন ও মূলধনের ঘাটতি এবং কভিড-১৯ মহামারীপ্রসূত আর্থিক মন্দা সত্ত্বেও গ্রাহকদের সঞ্চয়, বিনিয়োগ, ব্যয় ও ঋণ গ্রহণে সব ধরনের সহায়তা দেয়ার পাশাপাশি তাদের বিশ্বাস ও আস্থা অর্জন এবং উৎকর্ষ সেবা দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
২০৪১ সাল নাগাদ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশের যাত্রায় অংশীদার হতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ —বিজ্ঞপ্তি



