শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

হতাশ বিনিয়োগকারীরা
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না পদ্মা ইসলামী লাইফ

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।  ২০২১ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের নামমাত্র লভ্যাংশ দিলেও ২০২২ সালে কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।  এতে করে শেয়ারহোল্ডারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার (১৭ জুলাই) কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০১২ সালে বিমা খাতের তালিকাভুক্ত কোম্পানটির পর্ষদ সভায় ২০২২ সমাপ্ত বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর। ওদিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।
কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে তার আগের ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা চার বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ৮৮ লাখটি। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ৪১ টাকা ২০ পয়সা।
এদিকে একই পর্ষদ সভা চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়ের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হয়েছে। এতে দেখানো হয়েছে যে, কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৫ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে ছিল ২ টাকা ১১ পয়সা।
অর্থাৎ লোকসান ৪ পয়সা করে বেড়েছে। লোকসান বাড়ায় কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬৪ দশমিক ৩৯ ঋণাত্মক।
সম্পর্কিত খবর